
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবু সালেম নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) কাটাখালীর সাপগাছি-হাতিয়াদহ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবু সালেম স্থানীয় ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার একটি কলাবাগানের গাছের সঙ্গে আবু সালেমের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, স্কুলশিক্ষক আবু সালেমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।