
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নতুন পাড়া মসজিদ ভবন ও তপ্ত মাস্টারপাড়া ধলিয়া খালের উপর নব নির্মিত সেতুর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় নব নির্মিত পৃথক প্রকল্প দুটির উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এসময় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদিউল আলম,সাঙ্গঠনিক সম্পাদক জিয়াউর রহমান সহ স্থানীয় নেতা কর্মীরা উস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়ীয় প্রকল্প দুটির মধ্যে নতুনপাড়া মসজিদ ভবন নির্মাণে ব্যয় করা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।
অন্যদিকে, ৩ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৮৭০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ১৪৮ দশমিক ৮৫ মিটার দীর্ঘ তপ্ত মাস্টারপাড়া সেতু।
প্রকল্প ২টি যথাক্রমে মেসার্স মং কনস্ট্রাকশন মসজিদ ভবন এবং সেতু নির্মাণকাজ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শাহজালাল কনস্ট্রাকশন।
উপকার ভোগীরা জানান, তপ্ত মাস্টারপাড়া ধলিয়া খালের উপর সেতুটি নির্মাণের ফলে দীর্ঘদিনের কষ্টের অবসান হয়েছে।
অপর দিকে প্রকল্প মসজিদে ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য উন্নত পরিবেশ তৈরির ফলে এলাকার মুসলমানদের আশার প্রতিফলন হয়েছে।