-69c6148c46f8b-6a26920622729.webp)
নারায়ণগঞ্জ জেলা কারাগারের বন্দী মো. সজীব আহমেদ এর মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সজীব (২৫) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার মো.সানাউল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার আব্দুল কুদ্দুস জানান, কারাবন্দী সজীব কয়েকদিন যাবত অসুস্থ অবস্থায় আমাদের কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে খানপুরস্থ নারায়ণগঞ্জ ৩০০ শষ্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত্যুবরণ করে। জেল সুপার আরও জানান, সজীব মোটা হওয়ায় তার প্রেসারের সমস্যা হয়েছিল।
গত ১২ই জুলাই ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি রিভালবার ও গুলিসহ সজীব কে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠায়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।