
ভোলার লালমোহন উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দিরের পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে গজারিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকেরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা তুলে ধরতে এ র্যালির আয়োজন করা হয়েছে।
র্যালিতে শ্রী শ্রী কৃষ্ণকালী মন্দিরের পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জিত ঘোষ, সাধারণ সম্পাদক দিপন দাসসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।