
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৩৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড চৌধুরীপাড়ার বাসিন্দা মজিদ আলীর ছেলে মো: এনামুল হক (৪০) ও সেকান্দর হোসেনের ছেলে মো: রমজান আলী (২৬)।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানার এসআই ইমতিয়াজ হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।