
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে কারাগার থেকে আদালতে নেওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, আদালতে হাজির করার উদ্দেশ্যে প্রিজনভ্যানটি রওনা হওয়ার পরই দুর্ঘটনাটি ঘটে। এতে গাড়িতে থাকা একাধিক ব্যক্তি আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এই মামলায় সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন, আর জুনাইদ আহমেদ পলক বর্তমানে কারাগারে আটক আছেন।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৪ আগস্ট গ্রেপ্তার হন পলক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।