
দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে ৩,২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৬৮,৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই মূল্য তালিকা আগামীকাল রোববার (১ মার্চ) থেকে সারাদেশে কার্যকর হবে।
স্বর্ণের বাজারে এমন ধারাবাহিক দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।