.jpeg)
রাজধানীর কল্যাণপুরে দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’-এর নতুন আউটলেট চালু হয়েছে। সোমবার কল্যাণপুরের নাভানা গার্ডেন রোডের সানমুন স্টার প্লাজা ভবনে প্রতিষ্ঠানটির ৯৩০তম আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব অপারেশনস সাইফুল আলম রাসেল, রিজিওনাল হেড অব অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অব অপারেশনস সৌরভ পল মিথুন, সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মো. মাহবুব শিকদার এবং এরিয়া সেলস ম্যানেজার মো. নূরনবী বেপারীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সানমুন স্টার প্লাজার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমানসহ অন্যান্য অতিথিরা।
স্বপ্নের এই নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে সাইফুল আলম রাসেল বলেন, গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছাতে এবং তাদের দৈনন্দিন কেনাকাটা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে ধারাবাহিকভাবে নতুন আউটলেট চালু করা হচ্ছে। কল্যাণপুরের এই আউটলেটের মাধ্যমে স্থানীয় গ্রাহকরা আরও আধুনিক, পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য পরিবেশে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন।
তিনি আরও জানান, ভবিষ্যতেও সারা দেশে রিটেইল সেবার পরিধি বাড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।
নতুন আউটলেটে গ্রাহকরা নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য ছাড়াও তাজা ফলমূল, সবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন পণ্য এক ছাদের নিচে পাবেন। আধুনিক স্টোর লে-আউট, পরিচ্ছন্ন পরিবেশ এবং দ্রুত সেবার মাধ্যমে এখানে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফার ও মূল্যছাড়ও চালু করা হয়েছে। ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে নিয়মিত অফারের মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন কেনাকাটাকে আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্য নিয়েই কাজ করছে প্রতিষ্ঠানটি।