
গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ও আকর্ষণীয় অফার নিশ্চিত করতে প্রাইম ব্যাংক পিএলসি এবং এক্সিকিউটিভ মোটরস লিমিটেড (বিএমডব্লিউ বাংলাদেশ) একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত ফোরাম মেঘনা টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বাংলাদেশে বিএমডব্লিউ গাড়ির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এক্সিকিউটিভ মোটরস লিমিটেডের বিভিন্ন বিশেষ সার্ভিস সুবিধা ও আকর্ষণীয় অফার উপভোগ করার সুযোগ পাবেন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং এক্সিকিউটিভ মোটরস লিমিটেড (বিএমডব্লিউ বাংলাদেশ)-এর ডিরেক্টর, অপারেশনস আশিক উন নবী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি (সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস) তাকিয়ান চৌধুরী, এক্সিকিউটিভ মোটরসের হেড অব সেলস মো. আব্দুর রহমান এবং হেড অব মার্কেটিং নাফিজ ইমতিয়াজ করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রাইম ব্যাংক জানিয়েছে, শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের উন্নত লাইফস্টাইল সুবিধা ও মূল্যসংযোজিত সেবা দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই সহযোগিতা গড়ে তোলা হয়েছে।