
ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেলআবিবসহ দেশটির মধ্যাঞ্চল লক্ষ্য করে ড্রোন ও মিসাইলের সমন্বয়ে হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। শুক্রবারের এই হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, হামলায় ব্যবহৃত কিছু মিসাইলের সঙ্গে ক্লাস্টার বোমা যুক্ত ছিল এবং সেগুলো সরাসরি ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানে।
এ অভিযানে ইরান ব্যবহার করেছে খাইবার শেখান নামের সলিড ফুয়েলচালিত মিডিয়াম রেঞ্জের হাইপারসনিক মিসাইল।
আল জাজিরার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্লাস্টার বোমাগুলো ইসরায়েলের মধ্যাঞ্চলে বিস্ফোরিত হচ্ছে এবং বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির মতো ছড়িয়ে পড়ছে। তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খাইবার শাখেন ইরানের তুলনামূলক নতুন অস্ত্রগুলোর একটি। ২০২২ সাল থেকে এই মিসাইল ব্যবহারের কথা জানানো হয়। একটি মিসাইল থেকে প্রায় ২০টি পৃথক বোমা ছড়িয়ে পড়তে পারে এবং প্রতিটির ওজন আনুমানিক আড়াই কেজি।
বিস্তৃত এলাকায় আঘাত হানার কারণে এ ধরনের বোমা বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা