
শ্রীলঙ্কায় প্রবেশের জন্য তিনটি ইরানি জাহাজ অনুমতি চেয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৯ ও ১৩ মার্চ জাহাজগুলো শ্রীলঙ্কা সফরে আসতে চায়।
প্রেসিডেন্ট জানান, ইরান সরকার গত ২৬ ফেব্রুয়ারি দুই দেশের সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই সফরের অনুমতি চেয়ে আবেদন করে।
তিনি আরও বলেন, জাহাজগুলো ইতোমধ্যে শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি অবস্থান করছিল। মানবিক বিবেচনায় জাহাজের দুই কর্মকর্তাকে দেশে আনার ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট দিসানায়েকে বলেন, চলমান বা ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক সংঘাতে শ্রীলঙ্কার ভূখণ্ড, সমুদ্রসীমা বা আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না।