
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতের আল-আদিরি হেলিকপ্টার বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালানোর দাবি করেছে।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের নৌবাহিনী কুয়েতের ওই ঘাঁটিকে লক্ষ্য করে এই আক্রমণ পরিচালনা করেছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, হামলার ফলে ঘাঁটির জ্বালানি ও গ্যাস ট্যাংক, মার্কিন হেলিকপ্টার র্যাম্প এবং লজিস্টিক ও সাপোর্ট সুবিধাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপকভাবে ধ্বংস হয়েছে।