
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানালেওও মিত্র দেশগুলো সাড়া দেয়নি। এর বদলে গতকাল ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরানে হামলা বন্ধ করার আবেদন জানায়।
মঙ্গলবার (১৭ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আমেরিকার কাউকে লাগবে না, অন্য কারো সহায়তার প্রয়োজন নেই।”
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। এই কারণে জলপথে কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়ছে তেলের বাজারে। বিশ্বজুড়ে তেলের দাম বাড়তে থাকে এবং বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর ট্রাম্প মিত্র দেশগুলোকে রণতরি পাঠানোর আহ্বান জানান। তবে যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, অস্ট্রেলিয়া, জাপান ও ইতালি সহ বেশ কিছু দেশ এই আহ্বান অগ্রাহ্য করেছে।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস মন্তব্য করেন, “যুক্তরাষ্ট্রের অভিযান বিষয়ে ইউরোপকে আগেই কিছু জানানো হয়নি। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর অনুমোদন ছাড়া এমন মোতায়েন করা সম্ভব নয়।”
মিত্র দেশগুলোর সাড়া না পাওয়ায় ট্রাম্প বলেন, “আমাদের কারো দরকার নেই। আমেরিকা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, আমাদের সেনাও সবচেয়ে শক্তিশালী।” তিনি আরও যোগ করেন, “অনেকটা পরীক্ষা করার উদ্দেশ্যেই মিত্রদের পাশে চাইছিলাম, প্রয়োজনে কে সাহায্য করবে তা যাচাই করতে।”
সূত্র: সিএনএন