
ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর ইসরায়েলে হতাহত পরিস্থিতি নিয়ে নতুন তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, যেখানে আহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে মোট ৪ হাজার ৮২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, আহতদের মধ্যে বর্তমানে ১১১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া তাদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।