
সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার সঙ্গে ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড করপস (আইআরজিসি) সরাসরি জড়িত নয় বলে দাবি করেছে তেহরান।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার জন্য ইরানকে দায়ী করার অভিযোগ ইসরায়েলকে কেন্দ্র করে। আইআরজিসি বলেছে, এই হামলার লক্ষ্য ছিল ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানো, যা ইসরায়েলি সেনাদের কাজ বলে তারা মনে করছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় দূতাবাসে সামান্য ক্ষতির কথা স্বীকার করলেও প্রকৃত ক্ষয়ক্ষতি অনেক বেশি। প্রতিবেদনে বলা হয়, আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলেছে এবং দূতাবাসের ভিতরে ব্যাপক ক্ষতি হয়েছে।
আইআরজিসি এই প্রতিবেদনের নিন্দা জানিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা এই হামলাকে ‘নিশ্চিতভাবেই জায়নবাদীদের কাজ’ হিসেবে বর্ণনা করেছে।
বিবৃতিতে আইআরজিসি প্রতিবেশী মুসলিম দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং উল্লেখ করেছে, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুক্তরাষ্ট্র-জায়নবাদী শক্তির অস্থিতিশীলতা সৃষ্টির ও অঞ্চলে ধ্বংসাত্মক উদ্দেশ্যের বিরুদ্ধে সতর্ক থাকা।