
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চলমান সংঘাতের অবসানের জন্য ‘চূড়ান্ত ও স্থায়ী’ সমাধানের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ইরানের মূল লক্ষ্য হলো এমন শর্ত নিশ্চিত করা যা এই ‘অবৈধ যুদ্ধের’ স্থায়ী অবসান ঘটাতে সক্ষম হবে।
একই সঙ্গে আরাঘচি অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ইরানের অবস্থান ভুলভাবে উপস্থাপন করছে। তিনি বলেন, পাকিস্তানকে ঘিরে ইরানের কূটনৈতিক অবস্থান সম্পর্কেও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
আরাঘচি স্পষ্ট করেছেন, পাকিস্তানের প্রতি ইরান কৃতজ্ঞ এবং ইসলামাবাদ সফর নিয়ে কখনোই তারা আপত্তি জানায়নি। তিনি বলেন, যে ধরনের তথ্য প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাঘচি বলেন, “আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এমন শর্ত, যা আমাদের ওপর চাপিয়ে দেওয়া এই অবৈধ যুদ্ধের একটি চূড়ান্ত ও স্থায়ী সমাপ্তি নিশ্চিত করবে।”
সূত্র: আল জাজিরা