
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তেহরানে পৌঁছেছেন। অবতরণের পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বুধবার (১৫ এপ্রিল) পাকিস্তানের সামরিক বাহিনী তেহরানে অবতরণের বিষয়টি নিশ্চিত করেন। দেশটিদ প্রভাবশালী সেনাপ্রধান আসিম মুনির, ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী।
প্রথমবার বৈঠক ভেস্তে যাওয়ার পর, দ্বিতীয় দফায় ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনাকে কার্যকর করার লক্ষ্যে আসিম মুনির ইরান সফরে গিয়েছেন। যাত্রাকালে তার নিরাপত্তার স্বার্থে সামরিক বিমান প্রটোকলে যুক্ত করা হয়েছে।