
লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পুনরায় সামরিক প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি সতর্ক করে জানিয়েছে, এমন পরিস্থিতিতে তাদের যোদ্ধারা আবারও সক্রিয় হয়ে উঠবে।
ইরান-সমর্থিত লেবাননের এই রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রিত আল-মানার টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে এ বার্তা দেওয়া হয়।
বিবৃতিতে হিজবুল্লাহ বলে, মুজাহিদিনেরা ট্রিগারে আঙুল রাখবেন। তাঁরা শত্রুর বিশ্বাসঘাতকতা ও প্রতারণা প্রতিহত করতে প্রস্তুত।
সূত্র: গার্ডিয়ান