গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় চালানো ধারাবাহিক ইসরাইলি হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৭৬ জন। এছাড়া আগের এক হামলায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বেড়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক হামলায় সাতজন নিহত হওয়ার পাশাপাশি ৭৬ জন আহত হয়েছেন। এছাড়া পূর্ববর্তী একটি হামলায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ২২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪ হাজার ৫৩ জন। একই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ৮ হাজার ৪টি মরদেহ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা সংঘাতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৪৯ জনে। এ সময় আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৬২ জন।
এদিকে ভবন ধসের আরেকটি ঘটনায় একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর ফলে ভবন ধসজনিত ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৩ জনে পৌঁছেছে।