
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৮ জনে পৌঁছেছে। শনিবার আঘাত হানা এই ভূমিকম্পের পর উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুহারিয়ান্তো এক সংবাদ সম্মেলনে বলেন, “৩৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুইজন গুরুতর আহত এবং ১১ জন সামান্য আহত হয়েছেন।”
তিনি জানান, ভূমিকম্পের পর প্রায় ২ হাজার মানুষ নিজেদের উদ্যোগে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।
ভূমিকম্পের পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা কম ছিল। তবে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।