
নেপাল-চীন সীমান্তের গিরোং এলাকায় নজিরবিহীন ভূমিধসের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, মাত্র কয়েক মিনিটের মধ্যে বিশাল মাটি ও পলির দেয়াল গড়িয়ে এসে পুরো এলাকা ঢেকে দেয় এবং ধ্বংস করে ফেলে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভূমিধস শুরু হওয়ার পর মানুষ দৌড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল কালো মাটি ও পলির দেয়াল গড়িয়ে এসে সবকিছু ঢেকে ফেলে।
ঘটনাটিকে দুর্যোগ ঘোষণা করে রাসুয়া জেলার প্রশাসক জানিয়েছেন, তারা ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন।
সবশেষ খবর অনুযায়ী, অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিদেশি পর্যটকসহ অন্তত ৪০০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে শতাধিক ভারতীয় পর্যটক রয়েছেন।