
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ অংশে ইরান-সমর্থিত হুথিদের তৎপরতা বাড়ায় তাদের বিরুদ্ধে সরাসরি বিমান হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দুইবার অনুরোধ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে অ্যাক্সিওস।
দুই মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। ওয়াশিংটন আপাতত হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে না বলেও কর্মকর্তারা জানিয়েছেন।
হুথিরা ইয়েমেনের কৌশলগত উপকূলীয় শহর মোখা দখল করে বাব এল-মানদেব প্রণালির দিকে অগ্রসর হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম এক লাফে বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালিতে ইরানের তৎপরতার পর বাব এল-মানদেবে হুথিদের নিয়ন্ত্রণ তেহরানকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে নতুন কৌশলগত সুবিধা দিতে পারে।
সরাসরি সংঘাতে জড়ানো এড়াতে চাইলেও যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে সমন্বয় জোরদার করছে। পরিস্থিতি পর্যালোচনায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইতোমধ্যে সৌদি আরব সফর করেছেন।
গত জুলাইয়ে ইরানি বিমানকে সানায় অবতরণে বাধা দেওয়ার পর সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত তীব্র হয়। পরে হুথিরা সৌদি ট্যাংকার ও জ্বালানি স্থাপনায় হামলা চালালে রিয়াদ ও তার সহযোগীরাও পাল্টা হামলা ও স্থল অভিযান শুরু করে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান ও হরমুজ প্রণালির পরিস্থিতির ওপর মনোযোগ ধরে রাখতেই নতুন কোনো ফ্রন্ট না খোলার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তবে সরাসরি হামলা না চালালেও সৌদি আরবকে গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তুর তথ্য সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি প্রায় ২০০ মার্কিন সেনাসদস্য নন-কাইনেটিক সহায়তা দিচ্ছেন।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ