
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন এবং আগের নির্বাচনগুলোতে ভোট জালিয়াতির তথ্য দিতে পারলে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ঘোষণা অনুযায়ী, ওই তথ্যের ভিত্তিতে জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দণ্ড নিশ্চিত করা গেলে পুরস্কারের অর্থ দেওয়া হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘অতীতের নির্বাচন বা আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে যেকোনো ভোটার জালিয়াতির তথ্য প্রদানকারীকে ১০ লাখ ডলার প্রদান করা হবে, যদি তা জালিয়াতি সৃষ্টকারীদের গ্রেপ্তার ও সাজা নিশ্চিত করতে সহায়তা করে!’
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের মাধ্যমে ভোটাররা নির্ধারণ করবেন, দেশটির কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন রাজনৈতিক দলের হাতে থাকবে।
নির্বাচনে ভোটের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে যখন তীব্র বিতর্ক চলছে, তখনই ভোট জালিয়াতির তথ্যদাতাদের জন্য এই আর্থিক পুরস্কারের ঘোষণা দিলেন ট্রাম্প।