ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল রেজা তালাইনিক মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে ট্রাম্প ও নেতানিয়াহুর নীতির ব্যর্থতার আরও একটি প্রমাণ হিসেবে তুলে ধরেছেন।
বুধবার (০৪ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে তিনি এটিকে “বৈশ্বিক ঔদ্ধত্যের, বিশেষ করে আমেরিকার, অপরাধগুলো পুনর্বিবেচনা করার এবং আগ্রাসন প্রতিরোধের অঙ্গীকার নবায়ন করার” একটি সুযোগ বলে অভিহিত করেছেন।
তিনি আরও বলেন, “আজ, ট্রাম্প ও নেতানিয়াহুর যুদ্ধবাজ নীতির ব্যর্থতা আরও স্পষ্ট হয়ে ওঠার এবং বিশ্বে তাদের আধিপত্য পতনের একটি ধারাবাহিকতার প্রেক্ষাপটে, ইরানি জাতির দৃঢ়তা স্বাধীন দেশগুলোর জন্য আগের চেয়েও বেশি অনুপ্রেরণাদায়ক।”
সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এই সতর্কবার্তার পরেই তিনি মন্তব্য করেন যে, তেহরান ওয়াশিংটনকে বিশ্বাস করতে পারে না এবং মার্কিন রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন আসলেও ইরানের প্রতি তাদের বৈরিতার অবসান ঘটবে না।
সূত্র: মিডিল ইস্ট আই