
পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়-এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্ত করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের শাসনামলে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি যথাসময়ে চূড়ান্ত হবে বলেও জানান তিনি।
এ ছাড়া শনিবার রাতে রাজধানীর আদাবর এলাকায় ঘটে যাওয়া ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।