
প্রধান বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি অসুস্থ হন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী-র ঢাকা মহানগর উত্তর শাখার নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামায়াত আমিরের। তিনি অনুষ্ঠানস্থলের উদ্দেশে রওনাও হয়েছিলেন।
যাত্রাপথে হঠাৎ তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এ কারণে তিনি অনুষ্ঠানস্থলে যেতে পারেননি।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, “আমরা জামায়াত আমিরের জন্য দোয়া করি—আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ করে দেন।”