
জাতীয় সংসদে জামায়াতে ইসলামী গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে না বলে জানিয়েছেন দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) জামায়াতের ইফতার মাহফিলে তিনি বলেন, দেশের কোটি মানুষ গত ১৮ বছর ধরে আজকের ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার অপেক্ষায় ছিল।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখবো না। দেশের উন্নয়নে সরকারের যে কোনো উদ্যোগে সহযোগিতা করবো, তবে জনগণের স্বার্থ বিরোধী কোনো সিদ্ধান্তের বিরোধিতা করব।”