
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির জেরে একের পর এক দেশ আকাশসীমা বন্ধ করায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা দিয়েছে ব্যাপক ফ্লাইট বিপর্যয়।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে ২ মার্চ পর্যন্ত তিন দিনে মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ।
বিমানবন্দর সূত্র জানায়, ২৮ ফেব্রুয়ারি রাত পর্যন্ত ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে আমিরাতের১টি, গালফ-এর ১টি, ফ্লাই দুবাইয়ের ১টি, আরাবিয়ার ৩টি, ইউএস বাংলার ৬টি এবং বিমান বাংলাদেশের ১১টি ফ্লাইট ছিল।
রোববার (১ মার্চ) সারাদিনে বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়ায় ৪০-এ। এদিন জাজিরার ২টি, Emirates-এর ৫টি, Gulf Air-এর ২টি, Flydubai-এর ৪টি, Qatar Airways-এর ২টি, SalamAir-এর ২টি, Air Arabia-এর ৮টি, Kuwait Airways-এর ২টি, US-Bangla Airlines-এর ৪টি এবং Biman Bangladesh Airlines-এর ৯টি ফ্লাইট বাতিল করা হয়।
এছাড়া সোমবার (২ মার্চ) পর্যন্ত ১১টি ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে Qatar Airways-এর ৪টি, Emirates-এর ৫টি এবং Gulf Air-এর ২টি ফ্লাইট রয়েছে।
সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) ৭৪টি ফ্লাইট বাতিল হয়েছে। ফলে মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।