
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর কার্যক্রম সচল রাখতে দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (১৭ মার্চ) সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে দায়িত্ব বণ্টনের এ ঘোষণা দেওয়া হয়।
প্রকাশিত গেজেটে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এই দায়িত্ব বণ্টন কার্যকর থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব তিনি অনুপস্থিত থাকলে পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও প্রধানমন্ত্রীর অধীনে থাকলেও, তার অনুপস্থিতিতে এসব দপ্তরের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।