
জুলাইয়ের গণআকাঙ্ক্ষাকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার ২৪ মার্চ সংসদে গঠিত বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করবো। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সবগুলো পরিবর্তনের বিষয় নিয়েও আলোচনা হবে। সব বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে, এর আগে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানিয়েছেন, সংবিধান ও জন আকাঙ্ক্ষার বিরোধী কোনো অধ্যাদেশের পক্ষে তারা সুপারিশ করবেন না।
উল্লেখ্য, সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনেই ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ের জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন জয়নাল আবদিন। মঙ্গলবারই ছিল এই কমিটির প্রথম বৈঠক।