
সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর চেয়ারম্যান বিজন কান্তি সরকার-কে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সন্তোষ শর্মা।
তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব জাতীয় জীবনের সব ক্ষেত্রে বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি দাবি জানানো হয়েছিল। সেই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন।
সন্তোষ শর্মা আরও জানান, তাদের সম্প্রদায় থেকে একজনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি হলেন বিজন কান্তি সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছ থেকে আনুষ্ঠানিক নিয়োগের ঘোষণা শিগগিরই জানা যাবে।