
চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী—দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এই সফরকে ঘিরে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আসন্ন সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য বেইজিং সফরের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাসের শেষ দিকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার উদ্দেশ্যে বেইজিং সফরে যাবেন তিনি। সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী -এর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এ মাসের শেষ দিকে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের সম্ভাবনা রয়েছে, তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।