
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে সংসদের সরঞ্জাম কেনাকাটায় ‘হরিলুট’-এর অভিযোগ তুলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। সেখানে দাবি করা হয়, ক্যামেরা, লেন্স, মেমোরি কার্ড, ব্যাটারি ও ফ্ল্যাশসহ বিভিন্ন সরঞ্জাম বাজারদরের তুলনায় ‘কয়েক গুণ বেশি’ দামে কেনা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ৫৮ লাখ ৪৪ হাজার ১৩০ টাকায় কেনা একটি সেটের প্রকৃত বাজারমূল্য ২০ লাখ টাকারও কম।