
আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন্নাহার সারা-র সংসার আবারও ভেঙে গেছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত রমজানের চাঁদরাতেই তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ ঘটে। সে সময় আবু ত্বহা মুহাম্মদ আদনান তাকে তালাক দেন। যদিও বিষয়টি এতদিন প্রকাশ্যে আসেনি।
এর আগে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ হয়। পরে গত ২ ডিসেম্বর আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দ্বিতীয়বারের সেই সংসারও শেষ পর্যন্ত টিকলো না।
ব্যক্তিগত জীবনের এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানাননি সাবিকুন্নাহার সারা।