
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৭ সালের রাজনৈতিক অস্থিরতার সময়ে গ্রেপ্তারের পর প্রায় দেড় বছর কারাবন্দি থাকার শেষে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।
দলীয় সূত্র জানায়, ২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টের বাসভবন থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। ১/১১ সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছিল বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
কারাগারে থাকা অবস্থায় তার ওপর নৃশংস নির্যাতন চালানো হয় বলেও দলীয় সূত্র দাবি করেছে। পরে তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা থেকে জামিন পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ২০০৮ সালে তিনি ইংল্যান্ডে যান।
দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ফেরেন তারেক রহমান। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দেয়।
নির্বাচনে জনগণের রায় নিয়ে সরকার গঠনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন।