
রাজধানীর বনানীতে দেশের প্রাণীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে প্রতিষ্ঠিত এই ক্লিনিকের উদ্বোধন করেন তিনি।
আয়োজকদের মতে, নতুন এই কেন্দ্রটি পশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “এই উদ্যোগ দেশের পশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
বাওয়া কর্তৃপক্ষ জানান, ফ্রি অ্যানিমেল ক্লিনিক সাধারণ মানুষ এবং পশুদের জন্য উন্মুক্ত থাকবে এবং এখানে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ, প্রাথমিক চিকিৎসা এবং অন্যান্য স্বাস্থ্যসেবা দেওয়া হবে।
অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমান, বাওয়া সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রাণী অধিকার কর্মীরাও।