
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রাপ্ত ১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
ধানের শীষ প্রতীক নিয়ে তারেক রহমান পেয়েছেন ১৫ হাজার ৩৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৯৮ ভোট।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদ ফলাফলটি নিশ্চিত করেছেন। ১২টি কেন্দ্রের ভোট গণনা শেষে ফলাফল উপজেলা কার্যালয়ে পৌঁছালে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রাথমিক হিসাব ঘোষণা করেন।
এদিকে, আসনটির বাকি কেন্দ্রগুলোতে ভোট গণনার কাজ চলমান রয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই ব্যবধান পরিবর্তিত হতে পারে।