
ঢাকা-৬ আসনে তিনটি কেন্দ্রে প্রাপ্ত বেসরকারি ও প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তারা প্রাথমিক ফলাফল নিশ্চিত করেন।
একই শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর কেন্দ্রের সমন্বিত ফলাফলে ইশরাক হোসেন পেয়েছেন মোট ২ হাজার ৮০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট।
কেন্দ্রভিত্তিক ফলাফল
কেন্দ্র নম্বর ৩৩:
মোট ১ হাজার ৪৮১টি ভোটের মধ্যে ধানের শীষ প্রতীকে পড়েছে ৮১২ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে ৬১৬ ভোট। এ কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৩৩টি এবং ‘না’ ভোট ৪১৫টি।
কেন্দ্র নম্বর ৩৪:
মোট ১ হাজার ৮৮৮টি ভোটের মধ্যে ইশরাক (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট এবং মান্নান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২৫ ভোট। এ ছাড়া ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৫১৫টি এবং ‘না’ ভোট ৩১৫টি।
কেন্দ্র নম্বর ৩৫:
এ কেন্দ্রে ধানের শীষ প্রতীকের পক্ষে পড়েছে ৯০১ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে ৫৯৫ ভোট। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৬১টি এবং ‘না’ ভোট ৪৩১টি।
উল্লেখ্য, এগুলো প্রাথমিক ও বেসরকারি ফলাফল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত চূড়ান্ত ফলাফলে পরিবর্তন আসতে পারে।