
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের ১৫১ টি কেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলে বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ হাজার ৫৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তার ‘হাঁস’ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ২০৭ ভোট।
অন্যদিকে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ১৫৩ ভোট।
শুরু থেকেই এই আসনে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছিল। বর্তমানে সরাইল ও আশুগঞ্জ উপজেলার বাকি কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গণনা চলছে।