
কনকচাঁপা সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন। এ সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হট্টগোলের সৃষ্টি হয়।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে তিনি দলীয় কার্যালয়ে গেলে একদল নারী নেত্রী তার রাজনৈতিক ভূমিকা ও দলের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলেন বলে জানা যায়। পরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা দলের নির্বাহী সদস্য সুরাইয়া জেরিন রনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম করা নেতাকর্মীদের বাদ দিয়ে নতুনদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যা নিয়ে ক্ষোভ রয়েছে।
তিনি আরও প্রশ্ন তোলেন, কনকচাঁপা দলের জন্য কতটা সক্রিয় ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা কী ছিল? এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
পরে পরিস্থিতি স্বাভাবিক হলে কনকচাঁপা মনোনয়ন ফরম সংগ্রহ করতে সক্ষম হন। তিনি সাংবাদিকদের বলেন, তিনি দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে যুক্ত এবং মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী।
এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।
পরে সাংবাদিকদের কনকচাঁপা জানান, দলে দীর্ঘদিনের নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। যারা তার অবদান নিয়ে কথা বলছেন, সেটা তাদের বিষয়। তবে মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী।
এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জনপ্রিয় এ কণ্ঠশিল্পী।