
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। এর মধ্যে জামায়াতের ৮ জন এবং অন্যান্য দল ও জোটভুক্ত সংগঠন থেকে ৫ জন প্রার্থী রয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। তিনি জানান, প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশ করা হবে।
জামায়াতের মনোনীত প্রার্থীরা, তালিকায় রয়েছেন-
নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।
অন্যান্য দলের প্রার্থীরা
জোটভুক্ত অন্যান্য দল ও সংগঠন থেকে মনোনীত হয়েছেন- মনিরা শারমিন, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান, মাহবুবা হাকিম এবং রোকেয়া বেগম।
জামায়াত সূত্রে জানা গেছে, প্রার্থীদের নির্বাচন করা হয়েছে সাংগঠনিক অভিজ্ঞতা, সামাজিক কাজ ও নেতৃত্বের ভিত্তিতে।
আসন বণ্টন
জোট সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয়ী হওয়ায় সংরক্ষিত নারী আসনের মধ্যে তাদের জন্য ১৩টি আসন বরাদ্দ রয়েছে। এর মধ্যে বিএনপি পেয়েছে ৩৬টি এবং স্বতন্ত্রদের জন্য রয়েছে একটি আসন।
এর আগে বিএনপি তাদের ৩৬ জন নারী প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করে।