বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের নেত্রীদের সঙ্গে মতবিনিময় করেছেন ডা. সীমা মালিক।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর মহিলা বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা পাকিস্তানি অতিথিকে স্বাগত জানান এবং পূর্বের পাকিস্তান সফরের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নারীদের সম্পৃক্ততা আরও বাড়বে এবং এ সফর দুই দেশের নারীদের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় ডা. সীমা মালিক বলেন, পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের তুলনায় ভিন্ন এবং সামন্তবাদী কাঠামোর কারণে সেখানে তরুণ রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠা কঠিন। তিনি বাংলাদেশের নারীদের মধ্যে জামায়াতের সাংগঠনিক তৎপরতার প্রশংসা করেন এবং এ সফরের অভিজ্ঞতা পাকিস্তানের নারী আন্দোলনে কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মাহবুবা জাহান–এর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ডা. হাবিবা চৌধুরী সুইট, খোন্দকার আয়েশা খাতুন, মার্জিয়া বেগম, সাঈদা রুম্মান, সাবিকুন্নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, খন্দোকার আয়শা সিদ্দীকা, সালমা সুলতানা, রোজিনা বেগম, সুফিয়া জামান, আমেনা বেগম, উম্মে খালেদা জাহান, জান্নাতুল কারীমা সুইট এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা–এর কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া প্রমুখ।