
১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ছাত্র-জনতার বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে বিএনপির সাবেক চেয়ারপারসন ও মরহুম বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি খালেদা জিয়াকে এসব আন্দোলনের ‘মূর্ত প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, একই সময়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপির দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান দলটির এই নেতা।
সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।