
সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণে বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর এবং সফরের প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় বৈঠকে আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে এবং ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দলের পরবর্তী রাজনৈতিক কর্মপন্থা নিয়েও আলোচনা হতে পারে।