
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের সামরিক ক্ষয়ক্ষতির নতুন তথ্য সামনে এসেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ২৬১ জন সেনাসদস্য আহত হয়েছেন, তবে নিহতের সংখ্যা প্রকাশ করা হয়নি।
আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে মোট ৬ হাজার ৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এখনো ১২১ জন চিকিৎসাধীন রয়েছেন।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টাতেই নতুন করে অন্তত ২৩২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।