
খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা মহিলা দল।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়ে জলা শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশ গ্রহনে অনুষ্ঠিত র্যালি টাউন হল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার পর শেষ হয়।
জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।
এ সময় জেলা বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।