
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও আলোচনায় এসেছেন নতুন লুকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তার সাম্প্রতিক কয়েকটি ছবি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
নতুন ছবিগুলোতে উজ্জ্বল লাল রঙের নেট-স্টাইলের পোশাকে দেখা গেছে এই অভিনেত্রীকে। চোখে সানগ্লাস, আর পেছনে সমুদ্র ও সবুজে ঘেরা মনোরম পরিবেশ—সব মিলিয়ে বেশ প্রাণবন্ত মেজাজেই ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
ছবির ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘লাইফ ইজ বেটার ইন ফ্লিপ ফ্লপস’। সঙ্গে যুক্ত করেছেন একটি স্যান্ডেলের ইমোজি। ক্যাপশনের মাধ্যমে সহজ-সরল জীবনযাপনের প্রতি নিজের ভালো লাগার ইঙ্গিত দিয়েছেন তিনি।
ছবিগুলো প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সেগুলোতে হাজারো লাইক ও অসংখ্য মন্তব্য জমা পড়ে। অনেক ভক্ত তার নতুন লুকের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ ধারণা করছেন, ছবিগুলো তুরস্কের কোনো পর্যটনকেন্দ্রে তোলা।
অভিনয়ের পাশাপাশি ভ্রমণ ও ফ্যাশন সচেতনতার জন্যও পরিচিত নুসরাত ফারিয়া। নিয়মিতই দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে ছবি ও অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ও বিশেষ গানে অংশ নিয়েও নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী।