
মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা রেনমিনবির (ইউয়ান) মূল্য সামান্য বেড়েছে। বৃহস্পতিবার দেশটির বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা জানিয়েছে, ডলারের বিপরীতে ইউয়ানের দর ৩ পিপস বেড়ে ৬ দশমিক ৭৭৬৬-এ দাঁড়িয়েছে।
চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে ইউয়ানের দর প্রতিদিন কেন্দ্রীয় মধ্যমূল্য নির্ধারণের হারের তুলনায় সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে। ফলে নির্ধারিত সীমার মধ্যেই বাজারে মুদ্রাটির বিনিময়মূল্য পরিবর্তিত হয়।
আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা বাজার চালু হওয়ার আগেই ইউয়ানের কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড় হিসাব করে কেন্দ্রীয় মধ্যমূল্য নির্ধারণ করা হয়।
তথ্যসূত্র: সিএমজি