
ভোলার তজুমদ্দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৬টায় বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ভোলা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হাসান মোঃ ছাফা পিন্টু। অন্যান্যের মধ্যে বিক্ষোভে অংশ নেয় চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভিপতি মহিউদ্দিন জুলফিকার, ভোলা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হাওলাদারসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।