
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। পরে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মদনপুর এলাকার মোস্তফা মিয়ার বাড়ির নিচতলার একটি ভাড়াটিয়া বাসায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
দগ্ধরা হলেন হযরত আলী (৮), মিম (১৩), সুলতানা (৩৫), আব্দুল মান্নান (৫০) ও সিয়াম (১৯)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।